|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশী সিদরাতুল মুনতাহা-DBO-news
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতের ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেলেন মেধাবী ছাত্রী সিদরাতুল মুনতাহা। তিনি আমিরাতের একজন মেধাবী শিক্ষার্থী ক্যাটাগরীতে এ ভিসা অর্জন লাভ করেছেন।
সিদরাতুল আবুধাবিতে এইচ এস সি ও এসএসসি সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে বর্তমানে দুবাইয়ের একটি স্বনাম ধন্য ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন।
চট্টগ্রামের রাউজানের অধিবাসী সিদরাতুল মুনতাহা আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক, বাংলা টিভি ও সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান এর একমাত্র কন্যা।
প্রবাসে দেশের নাম উজ্জ্বল করা সিদরাতুল ভবিষ্যতেও ভাল ফলাফল করে দেশের নাম আরো উজ্জ্বল করার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.