|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
সাভারে পূর্বশত্রুতার জেরে হামলা, ছেলের সামনে বাবাকে মারধর
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৩
সাভারে পূর্বশত্রুতার জেরে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরসহ পিতা ও পুত্রকে বেধড়ক মারধর করেছে করেছে প্রতিপক্ষ। এঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে মাসুদ কামাল।
বুধবার (১ মার্চ) সকাল ১১ টার দিকে সাভারের হেমায়েতপুরের বাঘবাড়ি এলাকার একলাছ সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- সাভারের হেমায়েতপুরের বাঘবাড়ি এলাকার মৃত রফিক মেম্বারের ছেলে মো. সাত্তার মেম্বার (৪৫), মাসুদ (৩৭), ইস্রাফিল (৪০), রহিম (৪৮), আন্নু (৩২), জুলমত (৪৫), ইউসুফ (৩৫), রহিমের ছেলে হাসান (১৯)।
অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী পরিবারের বাড়ির পাশের সরু রাস্তা দিয়ে ট্রাক যোগে মালামাল সরবরাহ করতেন অভিযুক্তরা। এ সময় বাড়ির ওয়াল ও বৈদ্যুতিক মিটার ভেঙে ক্ষতিসাধন করলে বাঁধা নিষেধ করায় তারা চরম বিবাদে জড়িয়ে পরে এবং নানা ধরনের হুমকি দেয়। পরবর্তীতে আজ বিকেল বাড়ির সামনে মো. একলাছ অবস্থান করলে তার ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এসময় একলাছ ও তার ছেলে রুবেল (৩২) কে বেধড়ক মারধর করে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় তারা। পরে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, এব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.