|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
উত্তর আলগী ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ-DBO-News
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৩
হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগী ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলেদের মাঝে চাউল বিতরণ করেন ২ নং উঃ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটোয়ারী।
সবার আগে সর্বশেষ সংবাদ দেখতে হলে ক্লিক করুন www.dainikbanglarodhikar.com
চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, ইউপি সচিব জসিম উদ্দিন রনি, ট্যাগ অফিসার মোঃ জুলফিকার আলী, ইউপি সদস্য নাজির বেগ, ফারুকুল ইসলাম গাজী, মিন্টু পাটওয়ারী, মিন্টু কবিরাজ, মতিন, মিজানুর রহমান আখন, আমান উল্লাহ, সহ ইউপি সদস্য বৃন্দ।
উল্লেখ্য মার্চ এপ্রিল দুই মাস সরকার ঘোষিত অভয়াশ্রম চলাকালীন সময়ে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে সরকারিভাবে এ চাউল দেওয়া হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.