|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
রাজশাহীর বাঘায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
"স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী সমাপনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বাঘা চকছাতারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি এই প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি। তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলু ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। স্বগত বক্তব্যে রাখেন উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রাণিসম্পদ খামারী মালিকগন, সুধিজন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রদর্শনী ও উদ্বোধনী সমাপনী প্রর্দশনীতে উপজেলার বিভিন্ন প্রজাতির গরু, ছাগল,ভেড়া, কবুতর খোরগোস,হাস, কোয়েল, ঘোড়াসহ বিভিন্ন প্রকার প্রজাতির প্রাণি মোট ৩০ টি স্টলে স্থান পায়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.