|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিক্ষা সফরে গিয়ে লাশ হয়ে ফিরলো মাদ্রাসা ছাত্র তামিম
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে চর ইন্দুরিয়ার মেঘনা বাজারে অবস্থিত হাজী আবদুল আউয়াল কাওমী মাদ্রাসার ছাত্র মোঃ তামিম হোসেন পিতা - মোঃ রতন সর্দার (মেঘনা বাজারের সাথেই মরহুম আলতাফ সর্দার সাহেবের বাড়ি) ছেলেটি মাদ্রাসার শিক্ষা সফরে গিয়েছিল। আলতাফ মাস্টারের ঘাট থেকে নদীর মধ্যেখানে আজগর সর্দারের চরে। ছেলেটি আনুমানিক বিকেল ৩ টা থেকে নিখোঁজ হয়। ছেলেটিকে রেখে বাকী লোকজন চলে আসে।পরে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শহর আলী মোড় মেঘনা নদীর পাড়ে লাশটি পাওয়া যায়।
কিশোর তামিমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।
তামিমের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.