|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
নওগাঁ সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে চারটি প্রতিষ্ঠাকে ১৭,০০০ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ উপজেলার শৈলগাছী বাজার এলাকায়
আজ ২২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও ইউএনও মহোদয়ের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার শৈলগাছি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৭,০০০/-(সতের হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযানে জেলা পুলিশ লাইনসের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।
উজ্জ্বল কুমার সরকার ফোন০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২৩/২/২৩
নওগাঁ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.