|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
নওগাঁর ধামইরহাটে ভূয়া নিয়োগপত্রে চাকরি দেওয়া মুলহোতা মাজিদুলে কে আটক করেছে র্যাব-৫
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
নওগাঁর সাপাহার উপজেলার কোচ কুড়লিয়া গ্রামের আব্দুল কাশেমের ছেলেকে ভূয়া নিয়োগপত্রে চাকরি দেওয়ার মুলহোতা মাজিদুলে কে আটক করেছে র্যাব-৫
জানা যায়, বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগে মুলহোতা মাজিদুল ইসলাম (৩৫) কে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামিকে আটক করেছে র্যাব-৫।বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব।
একইসাথে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মাো. মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে উপজেলার ফতেপুর বাজার এলাকা থেকে মাজিদুল ইসলামকে গত বুধবার রাত ৯টায় উপজেলার ফতেপুর বাজার থেকে আসামিকে আটক করা হয়। আসামী নিজেকে বাংলাদেশ আনসারের ভূয়া সার্কেল হিসেবে পরিচয় দেন পাশাপাশি ২০১৯ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতারণামূলক কর্মকান্ডের সহিত জড়িত ছিলেন।এঘটনায় আরো এক পলাতক আসামী সাইফুল ইসলাম নিজেকে সিআইডি অফিসের ভূয়া উপ-পুলিশ পরিদর্শক পরিচয় দেন। তিনিও এই দলের একজন সক্রিয় সদস্য। ২০২১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকুরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে সাড়ে ৭লাখ টাকা নেয় এবং জাল নিয়োগপত্র দেয়। পরে কনস্টেবল পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। এরপর র্যাব-৫ এর একটি অভিযানিক দল কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ তাকে আটক করেন।
আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.