|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
সাভারে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৩
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে সড়ক দুর্ঘটনায় গাড়িচালকের এক সহকারী নিহত হয়েছে।
এঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ বুধবার ( ২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুর এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ বলছে, সকালে জোরপুল এলাকায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা এস আই পরিবহনের একটি বাস নিয়স্ত্রণ হারিয়ে পেছনে সজোরে ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থলেই ঠিকানা পরিবহনের চালক রাস্তায় পরে গিয়ে মারা যায়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ এস আই পরিবহনের বাস ও নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এঘটনায় আহত হয়েছে আরও একজন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.