|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
ভৈরবে আট গুণীজনকে সম্মাননা প্রধান-DBO-News
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
কিশোরগঞ্জের ভৈরবে এনটিভি দর্শক ফোরাম গুণীজন সম্মাননা প্রদান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ সময় এনটিভি দর্শক ফোরাম এর উদ্যোগে ৮ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে, তৃতীয় বারের মতো এনটিভি দর্শক ফোরাম এই সম্মাননার আয়োজন করে।
আয়োজনের প্রথমে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের আত্মজীবনী ও বিভিন্ন ব্যক্তির স্মৃতিমূলক লেখা নিয়ে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র 'গুণিজন' এর মোড়ক উন্মোচন করেন ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। এবং বিশেষ অতিথি ছিলেন ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, শিশু সংগঠক অধ্যক্ষ শরীফ আহমেদ।
মোড়ক উন্মোচন শেষে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল-চেয়ারম্যান ও এনটিভি দর্শক ফোরাম, ভৈরবের উপদেষ্টা জাকির হোসেন কাজলের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজ আমিন, বিশিষ্ট লেখক মো. শরীফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ প্রমুখ।
পরে প্রধান অতিথি কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিক্ষা বিস্তারে হাজী আসমত আলী (মরণোত্তর) ও অধ্যক্ষ মুয়াজ্জম হোসাইন (মরণোত্তর)। সমাজ উন্নয়নে আব্দুর রহমান কালা মিয়া (মরণোত্তর), মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল মতিন (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা ফয়সুল আলম (মরণোত্তর)। সাহিত্য ও শিশু সংগঠক অধ্যাপক আতাউর রহমান। সাংবাদিকতায় আসাদুজ্জামন ফারুক ও কর্মসংস্থান তৈরিতে মুর্শেদ আলম সরকার।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.