|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
লালমোহন বদরপুর ইউনিয়নের ১৩টি নতুন রাস্তার উদ্বোধন করলেন- এমপি শাওন-DBO-News
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ১৩টি নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার সকাল ১১টা থেকে উদ্বোধন শুরু করেন স্থানীয় মেম্বারদের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা করলেন এমপি শাওন।
এসময় এমপি শাওন বলেন, শেখ হাসিনা সরকার মানেই বাংলাদেশের উন্নয়ন, এজন্য যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পরে একমাত্র আওয়ামী লীগ সরকার ছাড়া কোন সরকারই বাংলাদেশের উন্নয়ন করতে পারেনি।
বর্তমান সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম হবে শহর তা বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যান।
শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আছে বলেই চারদিকে উন্নয়নের জোয়ার বইছে।
লালমোহন উপজেলা বদরপুর ইউনিয়ন ৮টি নতুন রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
২০২২/২৩ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায়,মাননীয় সংসদ সদস্যের অনুকুল বরাদ্দ হতে নির্মিত একটি রাস্তার কাজের উদ্বোধন করেন এমপি শাওন।
বদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদ মেলকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাসেম মুসলমান, সাংগঠনিক সম্পাদক হাবিব হাওলাদার, ৭নং ওয়ার্ড মেম্বার লিটন বেপারী, ৬নং ওয়ার্ড মেম্বার ওমর তালুকদার, ৫নং ওয়ার্ড মেম্বার হারুন, ৪নং ওয়ার্ড মেম্বার ইউছুব, ২নং ওয়ার্ড মেম্বার, মফিজ মেলকার, ১নং ওয়ার্ড মেম্বার লিটন মুন্সি, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মাসুদ বেপারী, বজলু বেপারী, সিরাজ খান, জাহাঙ্গীর খান, জামাল খান, মোশাররফ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম কাবিন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুল হাওলাদার স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.