|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
মারুকা কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
গাজীপুর মহানগরীর এর পুবাইল মেট্রোপলিটন থানার ৪২ নং ওয়ার্ডে মারুকা কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী নিজ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল সালাম বিএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, কাউন্সিলর ৪০ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ও প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল থানা আওয়ামী লীগ। ফিরোজ মাস্টার, প্রতিষ্ঠাতা পরিচালক, মারুফা কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জোৎস্না বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪০,৪১ ও ৪২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ও সভাপতি পূবাইল থানা মহিলা আওয়ামী লীগ। রাজিবুল হাসান রাজীব আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ।পৃষ্ঠপোষকতায় ছিলেন, তারিকুল ইসলাম সরকার অভিভাবক সদস্য হারবাইদ স্কুল এন্ড কলেজ। আলহাজ্ব শেখ কামরুজ্জামান বিএ সাধারণ সম্পাদক ৫২ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওয়ামী লীগ। জিয়াউর রহমান, পরিচালক মারুকা কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল। শাহিনুল ইসলাম শাহীন আহবায়ক ৪২ নং ওয়ার্ড যুবলীগ। সঞ্চালনায় ছিলেন, মারুফুল ইসলাম শান্ত প্রধান শিক্ষক, মারুফা কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুল।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.