|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
কটিয়াদী সড়ক দূর্ঘটনায় এক জন নিহত-DBO-News
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
কিশোরগঞ্জের- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদীতে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বজলু মিয়া নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে দুই জন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা ৪৫ মিনিটে উপজেলার আচমিতা বাজার টাওয়ার সংলগ্ন এলাকায় ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।
নিহত বজলু মিয়ার বাড়ী কুলিয়ারচর উপজেলার বাজরা পশ্চিম তারাকান্দি গ্রামে বজলু মিয়ার পুত্র বলে স্থানীয়রা নিশ্চিত করেন।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায় কিশোরগঞ্জের- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা বাজার টাওয়ার সংলগ্ন স্থানে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে, ঘটনাস্থলেই বজলু মিয়া নিহত হন। এবং গুরুতর আহত হন দুই জন্য যাত্রী পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পেরণ করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.