|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে শফিকুল ইসলাম (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্র“য়ারী) সকাল ১০টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের সালখা গ্রমে ঘটনাটি ঘটে।
সে ওই এলাকার মৃত. আছর আলীর পুত্র।
স্থানীয়সূত্র জানায়, সকালে বাড়ির পাশে বোর আবাদে সেচ দিতে যায় শফিকুল ইসলাম। পূর্ব থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা সেচ পাম্পের টিউবওয়েলে পানি তোলার জন্য চাপতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলের মারাযান শফিকুল।
উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্রো জানান, আগে থেকেই সেচ পাম্পের টিউবওয়েল বিদ্যুতায়িত ছিল। ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য টিউবওয়েল চাপতে গেলে শফিকুল নিজেও বিদ্যুতায়িত হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.