|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৩
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে "শান্তি সমাবেশ" কর্মসূচীর আওতায় চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শান্তিপূর্ন সমাবেশে অনুষ্ঠিত হয়। ১১ ফেব্রুয়ারী শনিবার বিকালে হরিনা চৌরাস্তায় শান্তি সমাবেশ
হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল ছাত্তার রাড়ীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু ছৈয়ালের পরিচালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন হানারচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহ আলম কালু, বারেক বেপারী, হালিম, ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শাহাদাত হোসেন, যুগ্ম আহব্বায়ক শামসুল হক, সদস্য মামুন ভূইয়া, দেলোয়ার মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ শেখ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মহসিন গাজী সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.