|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
পূবাইলে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৩
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার বিকালে ৪২নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শাহিনুল ইসলাম শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব, আরও উপস্থিত ছিলেন, পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফুল আলম, যুবলীগ নেতা,৪২নং ওয়ার্ড যুবলীগের সদস্য মামুন,রাজিব, রতন, রাশেদুল,জাকির, আমজাদ, ইয়ামিন প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.