|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
কমিউনিটি পর্যায়ে নবজাতক ও মাতৃমৃত্যু বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৩
কিশোরগঞ্জের মিঠামইনে কমিউনিটি পর্যায়ে নবজাতক ও মাতৃমৃত্যু বিষয়ক সামাজিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে সদর ইউনিয়নে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল শাফী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আঞ্জুমান ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমিত রায়, মেডিকেল অফিসার ডা. হাসানুর রহমান এবং ডা. মোহাম্মদ আলী, স্বাস্থ্য সহকারী জনাব বিজয় চক্রবর্তী, এনজিও প্রতিনিধি (পল্লী বিকাশ কেন্দ্র) জনাব মহসিন মিয়া, অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রজননক্ষম মহিলারা ও কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন।
উক্ত সভায় মা ও শিশু মৃত্যু ঠেকাতে প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির পাশাপাশি গর্ভাবস্থায় ও প্রসব পরবর্তী সেবা গ্রহণে নিকটবর্তী স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়মিত যোগাযোগের জন্য উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.