|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
আদমদীঘিতে এ্যাম্পুলসহ মাদক কারবারি গ্রেপ্তার!!
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৩
মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে ২৭ পিস এ্যাম্পুলসহ গোপেন মহন্ত (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার গোপেন মহন্ত উপজেলার নশরতপুর ইউনিয়নের কলেজ পাড়া এলাকার মৃত গোপাল মহন্তের ছেলে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, 'শনিবার রাতে উপজেলার মুরইল বাজার এলাকায় একটি দোকানের সামনে এক মাদক কারবারি মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন বিক্রয় করছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি গোপেন মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে তল্লাশি করে ২৭ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।'
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'দায়েরকৃত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.