|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
এডভোকেট পলাশ কান্তি নাগ ঐতিহ্যবাহী রংপুর পদাতিকের উপদেষ্টা মনোনীত
প্রকাশের তারিখঃ ২ ফেব্রুয়ারি, ২০২৩
ঐতিহ্যবাহী রংপুর পদাতিকের উপদেষ্টা মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ এডভোকেট পলাশ কান্তি নাগ। রংপুর পদাতিকের গৌরবের ৪১ বছরে পদার্পণ উপলক্ষে রংপুর টাউন হলে পাঁচ দিন নাট্য উৎসবের চতুর্থ দিনে নাটক "মৌরিফুল "পরিবেশনার পূর্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিজয় প্রসাদ তপু এই ঘোষণা দেন। পাশাপাশি পদাতিকের সভাপতি বিজয় প্রসাদ তপু বলেন,আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণমানুষের মুক্তির সংগ্রামের পরিপূরক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ । নাটক জীবন যুদ্ধের হাতিয়ার,নাটক জীবনের প্রকাশিত সত্য।
বর্তমান সময়ে তরুণ-যুবকদের নৈতিক অবক্ষয় রোধে সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চার কোন বিকল্প নেই। রংপুর পদাতিক সবসময়ই লক্ষ্যে অবিচল থেকে কাজ করছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন এডভোকেট পলাশ কান্তি নাগ রংপুর পদাতিকের উপদেষ্টা মনোনীত হওয়ার মধ্যে আগামীদিনে সংগঠনের কর্মকান্ডে গতিশীলতা সৃষ্টি হবে।##
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.