|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহের গৌরীপুরে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার।
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২৩
ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বকুল মিয়া (৪০) নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে ৪ কেজি ১শ গ্রাম গাঁজাসহ হাতনাতে গ্রেপ্তার করেছে। শনিবার (২৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার কলতাপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বকুল মিয়া উপজেলার হাসনপুর উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান- এ ঘটনায় মামলা দায়েরর পর গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.