|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহের গৌরীপুরে বিটপুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৩
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন অপরাধ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুরে বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে স্থানীয় শহীদ হারুনপার্ক মাঠে গৌরীপুরে থানার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁঞা । বক্তব্য রাখেন - উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক বাবু সোমনাথ সাহা, বিট পুলিশিং এর সভাপতি শফিকুল ইসলাম হবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহিন প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, গৌরীপুর থানার পুলিশ সদস্য, সুধীজনসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.