|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
কুলিয়ারচরে দুর্ধর্ষ রতন ডাকাত গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৩
কিশোরগঞ্জ কুলিয়ারচরের ৮ মামলার আসামি ও দুর্ধর্ষ রতন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত মোঃ রতন মিয়া (রতন ডাকাত) কুলিয়ারচর উপজেলা ছয়সূতী গ্রামের জসিম মিয়ার ছেলে।

সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে ছয়সূতী প্রতাবনাথ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ব্যাবহার করে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা এর নেতৃত্ব একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ছয়সূতী প্রতাবনাথ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন।
পুলিশ আরও জানান, তার বিরুদ্ধে ভৈরব ও কুলিয়ারচর থানায় চুরি, ডাকাতি,ও মাদক সহ আটটি মামলা রয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.