|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৩
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে দুলাল মিয়া(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুলাল মিয়া উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামের মৃত কবির উদ্দিনের পুত্র।
জানা গেছে, সোমবার দুপুরে উলিপুর উপজেলাধীন ধামশ্রেনী ইউনিয়নের নাওড়া গ্রামের আজগার আলীর ইউক্যালিপটাস গাছের ডাল কাটার সময় হঠাৎ গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার অনাকাঙ্খিত মৃত্যু হয়।
নিহতের মামা শহিদুল ইসলাম জানান, ওই এলাকার আবু বক্করের পুত্র মোঃ নাসির উদ্দিন গাছের ডাল কাটার জন্য কৌশলে দুলাল মিয়াকে ডেকে নিয়ে যায়। দুলাল মিয়া পূর্বে কোনদিনই গাছের ডাল কাটার কাজ করেন নাই তার এ বিষয় কোন অভিজ্ঞতা ছিলনা। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
সোমবার(২৩ জানুয়ারি) সন্ধ্যায় উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.