|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
কচুয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীরের পক্ষে কম্বল বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৩
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র পক্ষে অসহায় ও গরীব শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার কড়ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম রিয়াদের উদ্যোগে এসব কম্বল বিতরন করা হয়।
কড়ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম রিয়াদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অসহায় ও গরীব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-১ (কচুয়া) সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র পক্ষে সাইফুল ইসলাম রিয়াদ শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরন করা হয়।
ছবি:গরীব,অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম রিয়াদ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.