|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
শ্রীনগরে গাঁজাসহ ১মাদক ব্যাবসায়ী আটক
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৩
শ্রীনগরে গাঁজাসহ ১মাদক ব্যাবসায়ী আটক
শ্রীনগরে ১০কেজি গাঁজাসহ ১মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।রবিবার ২২জানুয়ারী সকাল ১০টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের একতাপাড়ায় নিজ বাসা থেকে মাদক সহ মোঃ কামাল (৩৬) কে১০কেজি গাঁজা ও নগদ ৫১,৮২০ টাকা সহ আটক করা হয়।
মুন্সীগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের নিয়ে আটক করেন।
পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান,মাদক কারবারি কামালের ঘরের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো স্কচটেপ পেঁচানো অবস্থায় ১০কেজি গাঁজা উদ্ধার করা হয় আনুমানিক যার বাজারমূল্য তিন লক্ষ টাকা সাথে নগদ অর্থ।এ বিষয়ে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.