|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
মীরসরাইয়ে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৩
মীরসরাইয়ের জোরারগঞ্জে রোটারী ক্লাব অব চিটাগাং সাউথের উদ্যোগে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ওচমানপুর ড্রীম হোম কমিউনিটি সেন্টার ও হিঙ্গুলীর চিনকিরহাটে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চিটাগাং সাউথের প্রেসিডেন্ট আতিকুর রহমান, সেক্রেটারি ডা. মোঃ সাহাবুদ্দিন আহমেদ, রোটারিয়ান মোঃ জাহেদুল হক রাকিব, রানা চৌধুরী, আশরাফুল আলম, সাংবাদিক রাজিব মজুমদার, জুয়েল নাগ প্রমুখ।
এসময় রোটারী ক্লাব অব চিটাগাং সাউথের প্রেসিডেন্ট আতিকুর রহমান বলেন, শীতার্তদের একটু উষ্ণতা দেওয়ার প্রচেষ্টায় সাধ্যের মধ্যেই আমরা বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করে আসছি। একটু আন্তরিক সহযোগিতায় সকলে বদলে দিতে পারি আমাদের চারপাশে থাকা অসহায় মানুষগুলোর জীবন চিত্র।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.