প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ
শ্রীনগরে পূর্ব হাঁসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা টিকা ২য় ডোজ প্রদান সম্পন্ন

শ্রীনগরে পূর্ব হাঁসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা টিকার ২য় ডোজ প্রদান সম্পন্ন হয়েছে।১৯জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ফাইজার টিকার ২য় ডোজ প্রদান সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার তানিয়া খাতুন,১০ নং পূর্ব হাঁসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ আল- আমিন,বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মোঃআলী আকবর,হাঁসাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুর ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
সহকারী শিক্ষা অফিসার তানিয়া খাতুন জানান, এই টিকা কেন্দ্রে ১টি প্রাথমিক বিদ্যালয়ের,২টি মাদ্রাসার ও একটি কিন্ডার গার্টেনসহ মোট ৪ শত ৩৫ জন ছাত্র/ছাত্রী কে টিকা দেওয়া হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.