|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
ফরিদপুর সাংবাদিক ও স্কুল শিক্ষক রেজাউল করিমের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৩
ফরিদপুর প্রেসক্লাবের সদস্য, বাসসের ফরিদপুর প্রতিনিধি ও সরকারী সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম এর সুস্থতা কামনায় ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার বাদ মাগরিব প্রেসক্লাবের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রহমান। এই সময় ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায় দীর্ঘ ২০ বছর ধরের সাংবাদিক রেজাউল করিম মাথার যন্ত্রণা নিয়ে বয়ে চলছে,গত ৪ মাস আগে যন্ত্রণার পরিমান বেড়ে যাওয়ার কারনে অচেতন হয়ে পড়লে, ডাক্তারের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে ব্রেইন টিউমার ধরা।
বর্তমান তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের সিএমসি হাসপাতালে ভর্তিরত রয়েছেন।
ফরিদপুর, ঢাকা নিউরোসাইন্স ও তামিলনাডুর নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকবৃন্দ জরুরি অপারেশন কথা বলেন।
তিনি সকল শ্রদ্ধেয় আত্মীয় স্বজন, আপনজন, হিতাকাঙ্ক্ষী, সাংবাদিক, শিক্ষক, সহকর্মী, বন্ধুগন ছাত্রছাত্রীর সকলের কাছে দোয়া কামনা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.