|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
জমি নিয়ে নান্দাইলে প্রতিপক্ষের হামলায় নিরীহ ব্যক্তি গুরুতর আহত
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের পূর্ব বারুইগ্রামের মনির উদ্দিন মেম্বারের নিরীহ পুত্র বুলবুল ইসলাম বুলু (২৫) শনিবার প্রতিপক্ষের সশস্র হামলায় গুরুতর আহত হয়েছে। এলাকাবাসী ও গুরুতর আহত বুলবুল ইসলাম বুলু’র অভিযোগ থেকে জানাগেছে, বুলু মিয়া তার পৈত্তিক ৪ শতক জমি বারুইগ্রাম মাদ্রাসার শিক্ষক ইমরানের নিকট বিক্রি করলে শনিবার ইমরান তার ক্রয়কৃত জমিতে মাঠি ভরাট করতে গেলে পূর্ব বারুইগ্রামের সিরাজ মিয়ার পুত্র সুমন, রকি, সুরুজ মিয়ার পুত্র ছানি ওরফে রুবেল, তারা মিয়ার পুত্র জামান, জুয়েল ও বাদশা জমিতে মাঠি ফেলতে নিষেধ করলে একই গ্রামের মনির উদ্দিনের পুত্র বুলু মিয়া মাঠি ফেলতে নিষেধ করার কারণ জিজ্ঞাসা করলে উল্লেখিত ব্যক্তিরা দা, চাকু, ঠেডা ও লোহার রড নিয়ে নিরীহ ব্যক্তি বুলু মিয়ার উপর অতর্কিতে হামলা করে। এতে বুলু মিয়ার মাথা ফেটে যায়। এসময় বুলু মিয়া রক্তাক্ত অবস্থায় মাঠিতে লুঠিয়ে পড়লে প্রতিপক্ষরা লোহার রড ও ঠেডা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করায় বুলু মিয়া গুরুতর আহত হয়। গুরুতর আহত বুলু মিয়াকে প্রথমে নান্দাইল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.