|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহে তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৩
গতকাল ভোরে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরে নাম নাইম মিয়া (১৯)। সে জেলার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের সবুজ মিয়ার ছেলে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিফাত এসব তথ্য নিশ্চিত করে বলেন, ভোরের দিকে সিএনজি নিয়ে ময়মনসিংহ থেকে ফুলপুরের দিকে যাচ্ছিলেন নাইম। পথিমধ্যে আলালপুর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহীর সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক নাইম মারা যান। তবে এসময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না।
তিনি আরও বলেন, স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। তেলবাহী লরি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.