|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
বিরামপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৩
দিনাজপুরের বিরামপুর উপজেলার মৌপুকুর গ্রামে রেললাইনের পাশ থেকে বুধবার ভোরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান, উপজেলার মৌপুকুর গ্রামে রেললাইনের পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ রেলওয়ে পুলিশকে সংবাদ দিলে পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় নিয়ে যায়। অজ্ঞাত নামা নারীর বয়স ৩৫ বছর এবং তার পরনে সেলোয়ার কামিছ ও খয়েরি রঙের চাদর পড়া ছিল। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে নারীটি আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়েছে।
ওসি সুমন কুমার মহন্ত আরো জানান, ঘটনাস্থল মৌপুকুর, রেলওয়ে সীমানা হওয়ায় পার্বতীপুর রেল পুুলিশ লাশ নিয়ে গেছে।
পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, নিহতের পরিচয় বের করার চেষ্টা চলছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.