|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
খুলনার পাইকগাছায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বর্ষবরণ
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৩
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বর্ষবরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উৎসব মুখর পরিবেশে পাইকগাছা পৌরসভার শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা'র সভাপতিত্বে, সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী,রির্সোস সেন্টার ইনন্সেক্টটর ইমান উদ্দীন,জেষ্ঠ্য সহকারী শিক্ষা অফিসার মীর্জা মিজানুর রহমান,সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান,ফারুক হোসেন,দেবাশীষ মন্ডল,ঝংকার কুমার ঢালী।অনুষ্ঠানে উপজেলার ২০২২ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ কাপ শিক্ষক অমরেন্দ্র নাথ সরকার,সহকারী কাপ শিক্ষক রত্মেশ্বর সরকার,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জাহানারা খাতুন,ঝরেপড়া রোধে শ্রেষ্ঠ শিক্ষক কামরুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান,শ্রেষ্ঠ বিদ্যালয় কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়,এসএমসি'র শ্রেষ্ঠ সভাপতি তাপস সাধু,শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কৃষ্ণা শীল সকলকেই ক্রেষ্ট প্রদান করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.