|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
কোটিপতি কে এমপি’র কম্বল দিলো ফরিদপুর ইউপি চেয়ারম্যান আজিজ উল্ল্যাহ
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৩
কোটি টাকার মালিককে এমপি'র কম্বল দিলো কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ।
জানা যায়, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত মঙ্গলবার (১০জানুয়ারি) কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর দেওয়া কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
হতদরিদ্র শীতার্তদের মাঝে বিতরণের জন্য এমপি'র দেওয়া কম্বল বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া গ্রামের মৃত মো. তাহু মিয়ার পুত্র রাজধানীর বিশিষ্ট "সু" ব্যবসায়ী মো. মস্তো মিয়াকে কম্বল দিয়ে ফেসবুকে আলোচনায় আসেন ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ।
এনিয়ে ফরিদপুর ইউনিয়নের একাধিক ব্যক্তি বলেন, মস্তো মিয়া একজন বিশিষ্ট 'সু' ব্যবসায়ী প্রতিমাসে তার আয় হয় লক্ষাধিক টাকা। এলাকায় রয়েছে ১০ থেকে ২০ কানি সম্পত্তি। একজন কোটিপতি ব্যবসায়ীকে এমপি'র কম্বল দেওয়ায় হতদরিদ্র অসহায় শীতার্ত বঞ্চিত হয়েছে কম্বল পাওয়া থেকে। এভাবে আরো বেশ কয়েকজন স্বচ্ছ ব্যক্তিও এমপির কম্বল পেয়েছে বলেও জানান তারা।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ'র সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.