|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
পাইকগাছার গদাইপুরে এক্সপার্ট কুরিয়ার সার্ভিসের শুভ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি, ২০২৩
সার্ভিস পার্সেল ও অভ্যন্তরীণ কু্রিয়ার সল্প সময়ে পণ্য গন্তব্যে পৌছানোর অঙ্গিকার নিয়ে পাইকগাছার গদাইপুরে এক্সপার্ট কুরিয়ার লিমিটেডের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।শুক্রবার উপজেলার গদাইপুর মার্কাস মসজিদের সম্মুখে এক্সপার্ট কুরিয়ার লিমিটেড অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এক্সপার্ট কুরিয়ার লিমিটেডের খুলনা জোনাল প্রধান শেখ আব্দুর রশিদ।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন কুমার সাধু,হাফেজ মুফতী কুদরত উল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পাইকগাছার সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান প্রমূখ।এক্সপার্ট কুরিয়ার লিমিটেডের খুলনা জোনাল প্রধান শেখ আব্দুর রশিদ জানান,দেশের শিক্ষিত বেকারদের কাজে লাগিয়ে কুরিয়ার ব্যবসার একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায়।এজন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.