|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৩
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার কলেজ মিলনায়তনে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার,সাধারন সম্পাদক মেহেদী হাসান অভি,ছাত্রলীগ নেতা অন্তর হোসেন প্রমুখ।
ছবি: কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিতির একাংশ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.