|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
দাকোপে মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশের তারিখঃ ৩ জানুয়ারি, ২০২৩
খুলনার দাকোপ উপজেলায় চালনা পৌরসভার পারচালনা গ্রামের পারুল বিশ্বাস নামে এক ৬০ বছর বয়সী বৃদ্ধার মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার ওদাকোপ হাসপাতাল সুত্রে জানাযায়, চালনা পৌরসভার ৭নংওয়াডের ৫সন্তানের জননী পারুল বিশ্বাস নামের বৃদ্ধা ৩ জানুয়ারী মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার দিকে নিহতের বাড়ির সামনে রাস্তার উপর ধান শুকাতে থাকা অবস্থায় বাধন নামের দ্রুত চলা মটর সাইকেল চালক এক্সিডেন্ট করে গুরুতর আঘাত করে। পরর্বতীতে স্হানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার প্রতিমধ্যেই মৃত্যু বরণ করে। হাসপাতালে কতব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করলে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেখা পয়ন্ত নিহতের পরিবারেরপক্ষথেকে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
.
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.