|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
কচুয়ায় ফাতেমা আইডিয়াল একাডেমীতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২২
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ফাতেমা আইডিয়াল একাডেমীতে প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে একাডেমী মিলনায়তনে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন একাডেমির প্রধান শিক্ষক মো. কবির হোসেন।
এসময় বক্তব্য রাখেন, একাডেমীর পরিচালক মো. মাহবুব আলম,শিক্ষক শরীফুল ইসলাম,সমাজসেবক মিজানুর রহমান,ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন সহ আরো অনেকে। এদিকে কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে ২১জন শিক্ষার্থী ওই একাডেমী থেকে বৃত্তি লাভ করে। এসময় ফাতেমা আইডিয়াল একাডেমীর শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ার পালাখাল ফাতেমা আইডিয়াল একাডেমীতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠানে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তরা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.