|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২২

রাজধানীর মগবাজারের একটি বাসার দরজা ভেঙে শবনম শারমিন (২৮) নামে এক নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী সাংবাদিক অনলাইন গণমাধ্যম দ্যা রিপোর্টে কর্মরত ছিলেন।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করে বলে জানা যায়।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ওই বাসাটি ভাড়া নেন তারা। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও বিস্তারিত তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।
তার স্বামী এশিয়ান টিভির সাবেক অপরাধ বিষয়ক প্রতিবেদক সাইদুল ইসলাম।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.