|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
কচুয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় পালাখাল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২২
কচুয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপজেলা মাধ্যমিক পর্যায়ে পালাখাল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করেন। বুধবার উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান তাঁর কার্যালয়ে পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী সহ শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা মো. আলী আশ্রাফ খান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে পালাখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপজেলা মাধ্যমিক পর্যায়ে পালাখাল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমাম হোসেন সোহাগ,বিদ্যালয়ের অভিভাবক সদস্যবৃন্দ ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন জানান।
ছবি: কচুয়া ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপজেলা মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় ইউএনও নাজমুল হাসানের কাছ থেকে চ্যাম্পিয়ান পুরস্কার গ্রহন করছেন বিদ্যালয়ের প্রধান শহীদ উল্যাহ পাটওয়ারীসহ শিক্ষার্থীবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.