|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
কচুয়ায় মাদক মামলায় ইউপি সদস্য সহ গ্রেফতার-২
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২২
কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুদ ও মেহেদী হাসান তুহিন নামে দু'জনকে মাদক ব্যবসার অপরাধে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার ২১ডিসেম্বর রাতে কচুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩নং ওয়ার্ডের কান্দিরপাড় গ্রামের জাকির হোসেনের বাড়ির সামনে থেকে মাসুদের কাছ থেকে ১০পিচ ও মেহেদী হাসান তুহিনের কাছ থেকে ১০ পিচ ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার কচুয়া থানা পুলিশ মাদক আইনে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়।
যাহার মামলা নং-১৭ তারিখ ২২/১২/২০২২ ইং। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমলোচনা চলছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.