|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
রাজারহাটে ট্রলির চাকায় পিষ্ট এক শিশুর মৃত্যু
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২২
রাজারহাটে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার সোলাগাড়ী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু রাশেদ (৪)এর মর্মান্তিক মৃত্যু হয়। সোমবার ১৯ ডিসেম্বর বিকাল ৫ঃ০০ ঘটিকায় আখের আলীর পুত্র রাশেদ শিশু বাচ্চা রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে ছুটে আসা ইট বোঝাই ট্রলির চাকায় মাথাসহ সমস্ত শরীর থেতলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন ছুটে এসে গাড়ীসহ চালককে জব্দ করেন। প্রাথমিকভাবে জানা যায় ট্রলির চালক চাকিরপশার ইউনিয়নের আজিজুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম।
রাজারহাট থানা খবর পেয়ে ওসি তদন্ত প্রাণকৃষ্ণ দেবনাথ, এসআই মিজান, এএসআই আলমগীর ঘটনাস্থলে গিয়ে ট্রলি চালক হামিদুলকে জনগনের হাত থেকে উদ্ধার করার চেষ্টা করছেন।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.