|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
হাজরাকাটি আহমাদিয়া দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২২
যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটি আহমাদিয়া দাখিল মাদ্রাসায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হাজরাকাটি আহমাদিয়া দাখিল মাদ্রাসায় এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সভাপতি ও আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম মোক্তাদির মন্টু। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর সামাদ, মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল মান্নান, মাদ্রাসার সরকারি শিক্ষক ইসমাইল হোসেন, অশোক কুমার দাস, কওসার আলী, দাতা সদস্য শাহীদুর রহমান গাজী, অভিভাবক সদস্য আজহারুল ইসলাম মোল্লা, বাবর আলী বিশ্বাস, হাবিবুর রহমান গাজী, আজিজুর রহমান গাজী ও সংরক্ষিত মহিলা সদস্য মরিয়াম রেক্সোনা খাতুন সহ এলাকার সুধীজন। এসময় সভাপতি গোলাম মোক্তাদির মন্টু বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অনুষ্ঠান শেষে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.