|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
মহান বিজয় দিবসে সিরাজদিখানে ব্যাপক কর্মসূচি- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২২
সিরাজদিখানে ১৬ই ডিসেম্বর রোজ শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলার বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোকসজ্জা, ও আতশবাজি দিয়ে দিনের সূচনা করে। শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্প অর্পণ । সিরাজদিখান এ বিভিন্ন স্কুল শিক্ষার্থী ও ছাত্র-ছাত্রীরা মুক্তিযোদ্ধাদের স্মরণে ছোট ছোট নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করা হয় । সিরাজদিখান প্রশাসন এবং উপজেলা পরিষদ নেতৃত্বে উদযাপিত হয় দিনব্যাপী কর্মসূচি । প্রধান অতিথি মুন্সিগঞ্জ ১ আসনের এমপি মাহি বি চৌধুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ , ভাই চেয়ারম্যান মইনুল হোসেন নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, নির্বাহী কর্মকর্তা মো.শরীফুল আলম তানভীরের নেতৃত্বে , এছাড়াও জেলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন চেয়ারম্যান উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনিম আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.বেলায়েত হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছা, উপজেলা পরিবার পরিকল্যাণ কর্মকর্তা আরাফাত হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, থানার ওসি একেএম মিজানুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, এছাড়া আরো অনেকে ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.