|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
পলাশী আদর্শ কলেজে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২২
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের পলাশী কলেজে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের সভাপতি ও আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার মন্ডল, কলেজের সিনিয়র প্রভাষক কামরুজ্জামান, জিএম আসাদুজ্জামান, মোঃ আমিনুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য দিপক কুমার সরকার, অভিভাবক সদস্য মোঃ মহসীন আলী সহ এলাকার সুধীজন।
এসময় সভাপতি আবুল হোসেন বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অনুষ্ঠান শেষে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.