|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
হাজরাকাটী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আবুল হোসেন সানা প্যানেল বিজয়ী উত্তম চক্রবর্তী,মণিরামপুর।। উৎসবমুখোর পরিবেশে যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১-১২-২০২২) উক্ত নির্বাচন বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করেন। এর মধ্যে বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল হোসেন সানা প্যানেল বিজয়ী হয়েছেন। বিজয়ী প্যানেল ভোট পেয়েছেন যথাক্রমে মোঃ শামছুল রহমান ৯৫ ভোট, মোঃ আব্দুল আলীম ৯৫ ভোট, মোঃ রবিউল ইসলাম ৯৪ ভোট, মোঃ সওকত আলী ৮৯ ভোট ও সংরক্ষীত মহিলা মারীজা খাতুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন- মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার। ও সার্বিক নিরাপত্তায় ছিলেন- রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ। পরে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হাজরাকাটী আহমাদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও আওয়ামী লীগ নেতা গোলাম মোক্তাদির মন্টু।
প্রকাশের তারিখঃ ১২ ডিসেম্বর, ২০২২
উৎসবমুখোর পরিবেশে যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১-১২-২০২২) উক্ত নির্বাচন বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করেন। এর মধ্যে বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল হোসেন সানা প্যানেল বিজয়ী হয়েছেন। বিজয়ী প্যানেল ভোট পেয়েছেন যথাক্রমে মোঃ শামছুল রহমান ৯৫ ভোট, মোঃ আব্দুল আলীম ৯৫ ভোট, মোঃ রবিউল ইসলাম ৯৪ ভোট, মোঃ সওকত আলী ৮৯ ভোট ও সংরক্ষীত মহিলা মারীজা খাতুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন- মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার। ও সার্বিক নিরাপত্তায় ছিলেন- রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ। পরে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হাজরাকাটী আহমাদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও আওয়ামী লীগ নেতা গোলাম মোক্তাদির মন্টু।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.