|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
যুবলীগ নেতা রাজিবুল হাসান রাজীব এর জন্মদিন পালন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ ডিসেম্বর, ২০২২
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানার ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি পূর্বপাড়া নিজ অফিসে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব এর ৩৬ তম জন্মদিন পালন করা হয়। বর্ণাঢ্য আয়োজনে জন্মবার্ষিকী পালন করা হয়।
জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুবাইল থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ও ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু। ছোলেমান মোল্লা সদস্য সচিব ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মাসুদুর রহমান মিলাদ ম্যানেজার মিরের বাজার এনআরবিসি ব্যাংক উপ শাখা পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মোল্লা। মামুন মোল্লা ধর্ম বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। পুবাইল থানা ছাত্রলীগের নবগঠিত সভাপতি আরাফাত রহমান মোল্লা মেরাজ। সাধারণ সম্পাদক উত্তম কুমার অপু। জন্মদিন অনুষ্ঠানে যুবলীগ নেতার শুভাকাঙ্খীগণ তাকে বিভিন্ন ভাবে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটা হয় এবং সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.