|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
নান্দাইলে মরহুম ২ সাংবাদিকের নামে আইন শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মত শোক প্রস্তাব গ্রহন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সদ্য প্রয়াত সিনিয়র সাংবাদিক ও ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মোঃফজলুল হক ভূইয়া ও নান্দাইল প্রেসক্লাব/সাংবাদিক সমিতির সদস্য মোঃআবু হানিফার মৃত্যুতে সভায় সর্বসম্মত শোক প্রস্তাব গ্রহন করা হয়। কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল প্রস্তাবটি উত্তাপন করলে কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য মোঃআনোয়ারুল আবেদীন খান তুহিন সহ সকলেই এক মত পোষণ করেন। সংসদ সদস্য মোঃআনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, সাংবাদিকদের মৃত্যুর সময় তিনি ঢাকায় অবস্থান করার জন্য জানাজায় আসতে পারেন নাই।তিনি উভয় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.