|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
এসএসসি পাস শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২২
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও আগামী দিনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মাস্টার রিপন কুমার ধর। সোমবার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে তিনি এই শুভেচ্ছা জানান। রিপন কুমার ধর বলেন, ‘মানুষের অসাধ্য কিছুই নেই। একাগ্রতা, অধ্যবসায় এবং পরিশ্রম যেকোনো অসাধ্যকে সাধন করতে সহায়তা করতে পারে। তোমরা যারা যেকোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারোনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করতে পারবে।’
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.