|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
কিশোরগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ আবুল কালাম আজাদ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২২
কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বুধবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই আদেশে কিশোরগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লা জেলার জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে।
বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ২০০৬ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করে মাঠ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.