|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহের গৌরীপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে মামা বিল্লাল হোসেনের বাড়ির পাশের জঙ্গল থেকে ভাগ্নে রুবেল মিয়ার (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুবেল মিয়া পার্শ্ববর্তী অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রনগর গ্রামের আবু তাহেরের ছেলে। রোববার বোকাইনগর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের একটি কাঁঠালগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে মেঠোপথ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কাঁঠালগাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এস.আই আবদুল লতিফ জানান, লাশের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। মোবাইলের সঙ্গে সংযুক্ত ইয়ারফোন গলায় ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ওসি মনিরুজ্জামান মজুমদার জানান, সে আত্মহত্যা করেছে এটি নিশ্চিত। তবে কেন আত্মহত্যা করেছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.