|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
কচুয়ায় বহ্নিশিখার উদ্যোগে সবজির বীজ বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২২
চাঁদপুরের কচুয়ায় বাড়ির আঙ্গিনায় সবজি চাষাবাদ,পুষ্টির চাহিতা মেটানো ও সাবলস্বী করার লক্ষে কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরন করা হয়েছে।
বহ্নিশিখার সাধারন সম্পাদক প্রকৌশলী ফয়সাল প্রধানের পরিচালনায় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেন।
সামাজিক সংগঠন বহ্নিশিখার উদ্যোগে উপজেলার তালতলী গ্রামে প্রায় শতাধিক কৃষক-কৃষানীদের এসব বীজ বিতরন করা হয়।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম,সংগঠনের উপদেষ্টা মোজাম্মেল হক চৌধুরী পঙ্খির,সহ-সভাপতি হাবিবুর রহমান,শিক্ষা বিষয়ক সম্পাদক সিজান আহমেদ,সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন শিমুল ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সহ কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়া কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন, উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.